মধ্যরাতে ঢাকা-টঙ্গী মহাসড়কে একটি মোটরসাইকেলে দুই তরুণের মাঝে এক তরুণীকে অচেতন অবস্থায় বহনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মোটরসাইকেলের মাঝখানে থাকা তরুণীর একটি পা নিচের দিকে ঝুলে থাকতে দেখা যায়। পেছনে থাকা আরেক তরুণ তাকে শক্ত করে ধরে রেখেছিলেন। দৃশ্যটি দেখে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়—তরুণী কি অচেতন, নাকি তাকে মৃত অবস্থায় কোথাও নেওয়া হচ্ছিল?
ঘটনাটি বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতের। মাদরাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন জানান, উমরার সফর শেষে বগুড়ায় ফেরার পথে তিনি গাড়ি থেকে মোটরসাইকেলটি দেখতে পান। পরে তিনি ঘটনাটির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনার চেষ্টা করেন।তার বর্ণনা অনুযায়ী, রাত প্রায় ৩টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর পার হয়ে টঙ্গীর দিকে মোটরসাইকেলটি দেখা যায়। সামনে একজন তরুণ মোটরসাইকেল চালাচ্ছিলেন, মাঝখানে ছিলেন তরুণী এবং পেছনে থাকা আরেক তরুণ তাকে ধরে রেখেছিলেন। তরুণীকে অচেতন বা মৃত মনে হওয়ায় তিনি বিষয়টি নিয়ে
