না ফেরার দেশে চলে গেলেন না…See More

চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হয়, তিনি মারা গেছেন এবং তার শেষ দেখায় মানুষ কান্নায় ভেঙে পড়েছেন।তবে অনুসন্ধানে জানা গেছে, এসব তথ্য সত্য নয়। ইলিয়াস কাঞ্চনের পরিবার ও নিসচার পক্ষ থেকে তার মৃত্যুর খবরকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে নিশ্চিত করা হয়েছে। নিসচার মহাসচিব জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন ভালো আছেন এবং বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এতে তার পরিবার, সংগঠন ও ভক্তদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়।সংশ্লিষ্টরা সবাইকে যাচাই ছাড়া এমন সংবেদনশীল খবর প্রচার বা শেয়ার না করার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *